শিরোনাম

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে আজ বিকেলে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান, নবনিযুক্ত মন্ত্রী ড. খলিলুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ড. মোহাম্মদ মুইজ্জু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকা পৌঁছান। এ সফরকে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।