বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭

নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি, প্রার্থী ২ হাজার ২৮ জন

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৮ জন।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

৩০০টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে। সেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এ আসনে ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।