বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১২:৪৬
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১২:৫০

খুলনা ও বরিশাল বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে পশ্চিম অথবা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় আরিচায় সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।