বাসস
  ০৫ মার্চ ২০২৬, ১২:০৯

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কি.মি। এছাড়া আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৯ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মোংলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ১৭ মিনিটে।