শিরোনাম

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : চীনের কয়েকটি এলাকায় ভয়াবহ ঝড় ও অতিবৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আরও ৯ জন নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
এদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ে ভয়াবহ বজ্রঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১১ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরও একজন নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে ঝড়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং আটজন নিখোঁজ রয়েছে।