বাসস
  ১৭ মার্চ ২০২৬, ১২:৫৭

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

লাখ লাখ মানুষ ইতোমধ্যেই রাজধানীসহ প্রধান শহরগুলো ছেড়ে নিজেদের বাড়িতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উৎসবটি উদযাপন করতে রওনা হয়েছেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : আজ থেকে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতরের সপ্তাহব্যাপী ছুটি।

লাখ লাখ মানুষ ইতোমধ্যেই রাজধানীসহ প্রধান শহরগুলো ছেড়ে নিজেদের বাড়িতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উৎসবটি উদযাপন করতে রওনা হয়েছেন।

ঈদের জন্য বাড়ি ফেরা মানুষদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, তা নিশ্চিত করতে সরকার ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে। 

সেই হিসেবে গতকাল (সোমবার) ছিল ঈদের আগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শেষ কর্মদিবস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে আশা করা হচ্ছে।