বাসস
  ১০ আগস্ট ২০২৬, ০৮:২৬
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮:২৯

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ

ছবি: বাসস

চাঁদপুর, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ রোববার পূর্ব ঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি স্বাস্থ্যসেবার সার্বিক ব্যবস্থাপনা ও রোগীদের সেবা পাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। 

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা তার নজরে আসে। এসব বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এমন অব্যবস্থাপনা কেন রয়েছে, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার নির্দেশনাও দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে মন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।