বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৩:৫৩

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

বুধবার সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস 

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আজ সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিযোগিতার বিষয় ছিল ‘রঙ তুলিতে জুলাই ২৪’।  এই প্রতিযোগিতায় প্রথম গ্রুপে ৫ বছর বয়স থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছর থেকে ১২ বছর বয়সী রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।  এ সময়ে জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার ও জাতীয় সংসদ  সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন। 

সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, জুলাই আমাদের চেতনা, আমাদের  অনুপ্রেরণা। আজকের প্রতিযোগিতায় শিশুদের  রং তুলিতে জুলাইয়ের চিত্র ফুটে উঠেছে। 

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বলেন, বাচ্চারা কীভাবে জুলাইকে ধারণ করে তা আজকের চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটে উঠেছে। পরবর্তী প্রজন্ম এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ  এ সময় উপস্থিত ছিলেন।