শিরোনাম

ফরিদপুর, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার দেশের উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করতে কাজ করছে এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে|
আজ শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন|
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী| দেশের সংকটময় সময়ে তিনি জনকল্যাণকে এক ন¤^র এজেন্ডা হিসেবে গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়েছেন|
তিনি জানান, মন্ত্রিসভার প্রথম ˆবঠকেই কৃষক, খামারি ও মৎস্যজীবীদের জন্য ১০ হাজার টাকা করে ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে এবং সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে|
উপদেষ্টা বলেন, দেশে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে ইতোমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে সমš^য় সভা অনুষ্ঠিত হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও এ কার্যক্রম চালানো হবে|
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টিই সরকারের প্রধান লক্ষ্য| তবে পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক মডেলে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হয়নি| ফলে দেশে বেকারত্ব বেড়েছে| বিশেষ করে নারী ও উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি|
তিতুমীর আরও বলেন, গত তিন বছরে মূল্যস্ফীতির কারণে জনদুর্ভোগ বেড়েছে এবং দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে| এ পরিস্থিতিতে সরকার জনকল্যাণমূলক কর্মসূচির ওপর জোর দিচ্ছে|
এর আগে দিনব্যাপী সফরের অংশ হিসেবে উপদেষ্টা জেলার শিল্প ও গবেষণা খাতের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন| তিনি শহরতলীর গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় অবস্থিত জোবায়দা করিম জুট মিল পরিদর্শন করেন এবং উৎপাদন প্রক্রিয়া ও বহুমুখী পণ্য ঘুরে দেখেন|
পরিদর্শনকালে তিনি শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের পরিবেশ ও সমস্যা সম্পর্কে খোঁজ-খবর নেন|
পরে তিনি দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তাদের সঙ্গে ˆবঠক করেন| ˆবঠকে ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়| দেশের নদী ব্যবস্থাপনা ও গবেষণায় প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন|
দিনব্যাপী সফরে তার সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পার্শ্ববর্তী পাঁচ জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন|