বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ২৩:৪৭

নতুন বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আজ শুক্রবার জুমার নামাজের পর সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর জন্য দোয়া কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে কথা বলেন। ছবি: বাসস

সিলেট, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস): পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে সরকারি ও বিরোধী দলসহ সকলের সহযোগিতা প্রয়োজন|

তিনি বলেন, বিরোধী দলে যারা আছেন, তাদেরকেও চিন্তা করতে হবে এ দেশ আমার-আপনার সবার| দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে| এর মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে|

আজ শুক্রবার জুমার নামাজের পর সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর জন্য দোয়া কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন| 

সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী| 

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে অনেকে জেল খেটেছেন| দেশের মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন| অনেকে শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন| 

তিনি বলেন, দেশে পরিকল্পিত চক্রান্ত চলছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে| আমরা সেই যুগে ফিরে যেতে চাইনা, যে যুগে জুলুম, অত্যাচার, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি ছিল| তখন উন্নয়ন ছিল না, উন্নয়নের নামে লুটপাট ছিল| 

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ইলিয়াস আলীর মতো লোকেরা হারিয়ে গিয়েছে| আজ হয়ত ইলিয়াছ আলীকে পাবো না, তবে তার পরিবার আছে, এলাকাবাসী আছে, তার পক্ষে দেশের মানুষ আছে| সুতরাং তার যে ¯^প্ন ছিল, সেই ¯^প্ন বাস্তবায়ন করতে পারলে এদেশের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে|

তিনি আরও বলেন, সিলেটের বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন এবং সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগির সিলেট সফর করবেন|

দোয়া মাহফিলে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি’র সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।