বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ২২:১৭

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজ প্রেসিডেন্টের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে আজ শুক্রবার কিরগিজস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত ও প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের উপ-প্রধান আজামাত কাদিরালিয়েভের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) :  প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে কিরগিজস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত ও প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের উপ-প্রধান আজামাত কাদিরালিয়েভের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার তুরস্কে শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর সাইডলাইনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। 

এক বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা মধ্য এশিয়ার দেশটির বিশেষ দূতের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।