শিরোনাম

বগুড়া, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচনটি সম্পন্ন করতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে আসা সদস্যরা নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত এ এলাকায় মোতায়েন থাকবেন।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬Ñদুটি আসনে নির্বাচিত হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়।
সংবিধান ও জনপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আজ বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।