শিরোনাম

নোয়াখালী, ২১ জুন, ২০২৬, (বাসস): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হিট (এটিএফ) প্রজেক্টের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে ‘কমপ্রিহেনসিভ মডার্নাইজেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন অব এডুকেশনাল এন্ড রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার টু স্ট্রেংদেন টিচিং এন্ড লার্নিং অ্যাট দ্য ডিপার্টমেন্ট অব ফার্মেসি, নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবি ফামেসি বিভাগ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এটা আমাদের জন্য সুখবর যে অমাদের শিক্ষকদের নানা প্রজেক্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে অগ্রগতি সাধিত হচ্ছে। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় রিসার্চ প্রজেক্টের কাজ এগিয়ে যাবে এ প্রত্যাশা করছি।
একই সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন বাড়াতে হবে। আশা করি আপনারা আউটপুট বেইজড রিসার্চ সম্পন্ন করবেন এবং আপনাদের রিসার্চের মাধ্যমে সরকার একটা গাইডলাইন পাবে। যে প্রজেক্টের কাজ আপনারা শুরু করেছেন তা যেন সময়মতো শেষ করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামিউদ্দীন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে ছিলেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ড. অভিজিৎ দাস।
এছাড়াও প্রজেক্ট মেম্বার হিসেবে ছিলেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম।