শিরোনাম

দিনাজপুর, ১৫ জুন, ২০২৬ (বাসস): ২০২৬-২৭ অর্থবছরে ব্যয় নির্বাহের জন্য ১৩৩ কোটি ৪১ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
আজ সোমবার দিনাজপুর হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আগামী অর্থ-বছরের ব্যয় নির্বাহের জন্য ১২ হাজার ৩ শত কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
গত ১১ জুন ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।