বাসস
  ২৯ মার্চ ২০২৬, ২৩:০২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন

অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ২৯ মার্চ ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।

একইসাথে তিনি বর্তমানে আইসিটি সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টর পদ থেকে অব্যাহতির আবেদন করলে তাকে অব্যাহতি দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসাথে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।