শিরোনাম

ঢাকা, ১৫ মাচর্, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের মা ফজিলাতুন্নেছার মৃত্যুতে শোক ও দু:খ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদের মা মিসেস ফজিলাতুন্নেছা আজ রোববার বিকেলে রাজধানীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা আগামীকাল (সোমবার) সকাল ১১টায় লক্ষীপুরে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।