শিরোনাম

ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের মা বেগম ফজিলাতুন্নেসার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ রোববার এক শোক বাণীতে উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে আজ বেলা ৩ টায় ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন বেগম ফজিলাতুন্নেসা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল ১১টায় লক্ষীপুর জেলার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।