শিরোনাম

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আগামীকাল, সোমবার (২ মার্চ) সকাল ১০টায় ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন করা হবে।
আজ (রোববার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ঢাবি’র ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং ট্রেজারার উপস্থিত থাকবেন।
এছাড়া ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন।