শিরোনাম

জামালপুর, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জামালপুরে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার ৪৫৯ জন শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেয়েছেন।
আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট্রের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এরই অংশ হিসেবে জামালপুর জেলার ৪৫৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অনুকূলে অবসর ও কল্যাণ ভাতা বাবদ মোট ৭ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৬১৮ টাকা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) আফসানা তাসলিমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।