শিরোনাম

পটুয়াখালী, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার দুমকিতে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার রাত পৌনে ১২টার দিকে লেবুখালী-পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
দুমকি থানা পুলিশ জানায়, এএসআই আবুল বাশার ফোর্স নিয়ে টোল প্লাজার সামনে দায়িত্ব পালনকালে মোস্তাফিজুরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করে ১ হাজার ৬১০ পিস ইয়াবা এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকাপ্রসাদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত গিয়াস উদ্দিন আকন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বাসস’কে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।