শিরোনাম

বাগেরহাট, ২২ জুন ২০২৬, (বাসস): বর্তমান প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই-এই প্রতিপাদ্যের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হতে হবে।
বিদ্যালয় শুধু শিক্ষা গ্রহণের স্থান নয়, এটি একজন শিক্ষার্থীর চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশেরও কেন্দ্র। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি করে।
আজ সোমবার বাগেরহাটের কচুয়া মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এসব কথা বলেন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আসিফ হায়দার, অনুষ্ঠানের প্রধান শিক্ষক মনিয়া সুলতানাসহ স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।