বাসস
  ২২ জুন ২০২৬, ১২:৫৪

শেরপুরে পিকআপ ভর্তি মদসহ গ্রেপ্তার ৩

পিকআপ ভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ ৩ জনকে গ্রেপ্তর করেছে পুলিশ। ছবি: বাসস

শেরপুর, ২২ জুন, ২০২৬ (বাসস) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আজ বিশেষ অভিযানে পিকআপ ভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ ৩ জনকে গ্রেপ্তর করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হলুদ রঙের পিকআপ থেকে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ জানায়, আজ সকালে গোপন সংবাদেও ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলা সীমান্তের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে পুলিশ।

এক পর্যায়ে সন্দেহভাজন একটি পিকআপকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বাসস’কে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে। 

এছাড়া মাদক ও চোরাচালান রোধকল্পে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।