শিরোনাম

ফরিদপুর,২২ জুন,২০২৬ (বাসস) : প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরিমা আলম তানিশা।
গত ১৬ জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পদক ও সনদ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তানিশার এই সাফল্যে বিদ্যালয়,পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। গতকাল রোববার দুপুরে তানিশার শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকা-ে তার আগ্রহ ও প্রতিভার পরিচয় পাওয়া যায়। নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে সে জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করেছে।
তানিশার বাবা মেহবুব আলম লিটন সমবায় অধিদপ্তরের সাঁট মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত রয়েছেন। তার মা কানিজ ফাতেমা ১ নম্বর ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তানিশার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। এই অর্জন ফরিদপুর জেলার জন্যও গর্বের বিষয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।