বাসস
  ২১ জুন ২০২৬, ১২:৫৮
আপডেট : ২১ জুন ২০২৬, ১৪:৩০

জামালপুরে বিপিএসসি সচিবের সাথে ক্যাডার কর্মকর্তাদের মতবিনিময়

আজ সকালে জামালপুরে বিপিএসসি সচিবের সাথে ক্যাডার কর্মকর্তাদের মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

জামালপুর, ২১ জুন ২০২৬ (বাসস): বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) সচিবালয়ের সচিব ড. মো. সানওয়ার জাহান ভূঁইয়া আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। 

পেশাগত দায়িত্ব পালনে ক্যাডার কর্মকর্তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে ও পরামর্শ প্রদানের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

ড. মো. সানওয়ার জাহান ভূঁইয়া বলেন, সরকার নিয়োগ প্রক্রিয়ায় মেধা, সততা, দক্ষতা এবং নিরপেক্ষতার ওপর জোর দিয়েছে। দীর্ঘসূত্রিতা দূর করে সময়মতো কর্মকর্তা নিয়োগের জন্য বিপিএসসি এক বছরের ক্যালেন্ডার তৈরি করেছে। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ত্রুটিমুক্ত ও গ্রহণযোগ্য করতে অনেক সংস্কার করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে জেলার বিভিন্ন দপ্তরের সব ক্যাডার কর্মকর্তা এ সভায় উপস্থিত ছিলেন।