বাসস
  ০৪ জুন ২০২৬, ১৪:৩৭

কুমিল্লায় এসডিজি ডাটা রিপোর্টিং বিষয়ক সেমিনার

জেলায় ডিজি ডাটা রিপোর্টিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৪ জুন, ২০২৬ (বাসস) : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন কার্যক্রম শক্তিশালীকরণে কুমিল্লায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং এসডিজি-সংক্রান্ত তথ্য প্রতিবেদনের কার্যকর সমন্বয় নিশ্চিত করতে এ আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.রেজা হাসান।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগের অতিরিক্ত সচিব মো. মীর হোসেন এবং কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল মালিক। 

বক্তারা বলেন, এসডিজি বাস্তবায়নের সাফল্য অনেকাংশে নির্ভর করে সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্যের ওপর। স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ ও প্রতিবেদনের মান উন্নত করা গেলে উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র উঠে আসবে এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর হবে।

‘এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় আয়োজিত এ সেমিনারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি মূল্যায়ন, তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং ডাটা ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিসংখ্যান সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিভিন্ন অংশীজন এ সেমিনারে অংশগ্রহণ করেন।