বাসস
  ১৭ মার্চ ২০২৬, ১২:১৫

গাইবান্ধায় ঈদ সামগ্রী বিতরণ করল পুনাক

ছবি: বাসস

গাইবান্ধা, ১৭ মার্চ, ২০২৬ (বাসস): পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) জেলা শাখা, মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপনে সহায়তা করার জন্য জেলার অসহায় ও গরীব মানুষের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করেছে।

এ উপলক্ষে গতকাল সোমবার শহরের পুলিশ লাইনের ড্রিল শেডে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পুনাক জেলা শাখার চেয়ারপার্সন ইসরাত জাহান বিথি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং এখানকার পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে গরীব ও অসহায় মানুষের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসপি মো. জসিম উদ্দিন বলেন, পুনাক একটি সামাজিক প্ল্যাটফর্ম যা জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের স্ত্রীদের নিয়ে গঠিত এবং এর প্রধান উদ্দেশ্য হলো গরীবদের কল্যাণ নিশ্চিত করা।

এসপি বাসস’কে জানান সামাজিক কর্পোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে প্ল্যাটফর্মটি দরিদ্রদের শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব উদযাপনে সহায়তা করার জন্য তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, সেই অনুযায়ী এখানকার অসহায় মানুষদের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে।

পুনাকের সাধারণ সম্পাদক কাজরিমা আক্তার, অতিরিক্ত এসপি মো. শরীফ আল রাজিব, অতিরিক্ত এসপি-বি সার্কেল শেখ মোত্তাজুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাসস’কে দেয়া এক সাক্ষাৎকারে অতিরিক্ত এসপি-বি সার্কেল শেখ মোত্তাজুল ইসলাম বলেন, পুনাকের পক্ষ থেকে বহু অসহায় মানুষ ঈদের সামগ্রী পেয়েছেন।