বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৩:৫৩

রাঙ্গুনিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

চট্টগ্রাম উত্তর (রাঙ্গুনিয়া), ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে পৃথক ২টি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুছ ওরফে কুদুরুস (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার বিকেলে উপজেলার পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর পক্ষ থেকে বাসস’কে এ তথ্য নিশ্চিত করা হয়।

আসামি আব্দুল কুদ্দুছ উপজেলার রাজানগর ইউনিয়নের ওস্তাপাড়া এলাকার মৃত মো. হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, আব্দুল কুদ্দুছ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার মামলা নং-০৪(১০)৯৯ ইং, ধারা-৩০২/১০৯/৩৪ দঃ বিঃ এবং রাঙ্গামাটি জেলার কাউখালী থানার মামলা নং-০৩, তারিখ-২৬/০৭/১৩, ধারা-৩০২/১০৯/৩৪ এর হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।