শিরোনাম

মাগুরা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল।
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সভাপতি সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান জেলা বিএনপির সদস্য মো. কুতুবউদ্দীন এবং চাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ৩১ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে জীবিকা নির্বাহের জন্য একটি করে সেলাই মেশিন এবং ৪৮ জনের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আয়োজকরা জানান, এই সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।