শিরোনাম

শেরপুর, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজীদ।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল জেলার শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ১টি অটোভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল নুরুল আজিম বায়েজীদ বাসসকে বলেন, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানের মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।