বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৬
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

ছবি : বাসস

 রাঙ্গামাটি, ৭ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার বিলাইছড়ি উপজেলায় আজ সাম্প্রতিক পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পাঁচশ’ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র রাঙ্গামাটি জেলা ইউনিট।

আজ সোমবার সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ডা. কর্নেল আলমগীর, রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল ও সহসভাপতি এস এম শফিউল আজম প্রমুখ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙ্গামাটি জেলা ইউনিটের উদ্যোগে বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।