বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৪

পটুয়াখালীতে মহিলা পরিষদের তৃণমূল শাখার কর্মীসভা

বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা তৃণমূল শাখার কর্মীসভা রোববার অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

পটুয়াখালী, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা তৃণমূল শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর ১২ টায় শহরের চরপাড়া স্বনির্ভর রোডস্থ জেলা মহিলা পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। 

জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তৃণমূল শাখার ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের আলোকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় স্বাগত বক্তব্যে সহ-সভাপতি রাশিদা বেগম সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সদস্যদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এতে অন্যান্যের বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ, সহ-সম্পাদক ফেরদৌসি বেগম, প্রশিক্ষণ, গবেষণা ও গ্রন্থাগার সম্পাদক খাদিজা সুলতানা এবং অর্থবিষয়ক সম্পাদক আসমা বেগম।

বক্তারা নারী ও শিশু অধিকার বাস্তবায়ন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।