বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৮

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে ১৫ জন গ্রেপ্তার

রাজশাহী, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলায় ৮ জন ও অন্যান্য মামলায় ৬ জন রয়েছে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসসকে বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।