শিরোনাম

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১১৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১১৫ টি মামলা হয়েছে, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ২০৯ টি মামলা হয়েছে, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৪১৫টি মামলা হয়েছে, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ১৬৬টি মামলা হয়েছে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১৩৫টি মামলা হয়েছে, ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ২৫৮টি মামলা হয়েছে, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৮৭টি মামলা হয়েছে এবং ট্রাফিক-গুলশান বিভাগে মোট ৩৩৪টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৯৯ টি গাড়ি ডাম্পিং ও ২১০ টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।