বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৫
আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৯:১৪

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হওয়ায় কাদের গনি চৌধুরীকে এমইউজে খুলনার অভিনন্দন

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী। ফাইল ছবি

খুলনা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনা এবং বিএফইউজের নেতৃবৃন্দ।

আজ এক যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, কাদের গনি চৌধুরীর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, সততা, দক্ষতা ও সাংবাদিকতায় অবদান বাসসের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখবে।

তারা বলেন, তার নেতৃত্বে বাসস আরও সমৃদ্ধ, গতিশীল ও পেশাদার সংবাদ প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

নেতৃবৃন্দ নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।

এ ছাড়া পৃথক বিবৃতিতে কাদের গনি চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন এবং নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।