বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ১৬:৩৪

শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত সেমিনার 

ছবি: বাসস

শেরপুর, ৩১ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে ‘ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩’ -এর আলোকে শুল্ক সহায়তা বিষয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দিনব্যাপী শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য নীতি বিভাগের সদস্য (যুগ্ম সচিব) মো. আব্দুল গফুর।  

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন, ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য প্রতিবিধান বিভাগের উপ-প্রধান মো. আব্দুল লতিফ, উপ-প্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সফিকুল ইসলাম ও যুগ্ম-প্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন ।

এ সময় অন্যান্যের মধ্যে শেরপুর চেম্বার অব কমার্সের পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মো. আরিফুল কবির আপেল, খুরশিদ আলম মিঠু, মো. রফিকুল ইসলাম, শ্রী গোপাল চন্দ্র সাহা এবং বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মো. শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়াও সেমিনারে জেলার বিভিন্ন স্তরের শিল্প উদ্যোক্তা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।