শিরোনাম

দিনাজপুর, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি’র এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকাল ৪ টায় শহরের গনেশতলা জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।
সভায় সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, প্রচার সম্পাদক বাবু চৌধুরী প্রমুখ।
জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তারের সঞ্চালনায় এ সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় গৃহীত কর্মসূচি অনুসারে ১ সেপ্টেম্বর বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে বিএনপি’র নেতাকর্মীদের জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।