বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

গাজীপুর, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলায় আজ টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে সিএনজি-চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. হাফিজ শেখ (৬৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুর পৌঁনে দুইটায় কালীগঞ্জ পৌরসভার বাঘেরপাড়া এলাকায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাফিজ শেখ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। 

এ দুর্ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন। তবে, তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. হাফিজ শেখ সিএনজি-চালিত অটোরিকশা যোগে মীরের বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।পথিমধ্যে বাঘেরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পিকআপ ভ্যানের সাথে সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী হাফিজ শেখ এর ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিক ও পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জাবেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।