শিরোনাম

নড়াইল, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি’র উদ্যোগে শহরের চৌরাস্তা এলাকায় দলীয় কার্যালয়ে এ যৌথ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
নড়াইল জেলা বিএনপি’র সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ যৌথ প্রস্তুতি সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফরিদ বিশ্বাসসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামি ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, মাছের পোনা অবমুক্তকরণ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।