শিরোনাম

যশোর, ২৮ আগস্ট ২০২৬ (বাসস): জেলার শার্শা উপজেলার সীমান্তে আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, ফুসকা, জিরা, কিসমিস ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের মূল্য আনুমানিক আটলাখ ৫১ হাজার ৪৫০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ শুক্রবার সকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির সহযোগিতায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানকালে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৭৫টি ভারতীয় শাড়ি, তিনটি কম্বল, ২২টি চকলেট, ৩৪ কেজি ফুসকা, দুই কেজি জিরা, সাড়ে ২৪ কেজি কিসমিস ও ৩৭৯টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য আটলাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।