বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৮:০১

কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ও এইচএসসি শিক্ষাক্রমে ভর্তি শুরু ২৯ আগস্ট

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা এবং দুই বছর মেয়াদি এইচএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে।

আজ (বৃহস্পতিবার) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চার বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষাক্রমের মধ্যে রয়েছেÑডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

এছাড়া দুই বছর মেয়াদি শিক্ষাক্রমের আওতায় রয়েছেÑ এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), ডিপ্লোমা ইন কমার্স এবং সার্টিফিকেট ইন মেরিন ট্রেড।

ভর্তি সংক্রান্ত আবেদন প্রক্রিয়া, শর্তাবলী ও বিস্তারিত তথ্যাবলী কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (www.btebadmission.gov.bd)-এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।