শিরোনাম

নাটোর, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার চলনবিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকা মূল্যমানের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ শেষে ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সিংড়া উপজেলার নেঙ্গুইন এলাকায় চলনবিলে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযানকালে ৬৯ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, চলনবিলে দেশীয় মাছের সুরক্ষা প্রদান এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।