শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪৪৮ হিজরী উপলক্ষে আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সা:) এর জীবনী, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, সদর মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা মো. আব্দুর রহিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। মহানবী (সাঃ)-এর দেখানো আদর্শ মেনে চললেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।