বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪৫

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত; ৩ সফল চাষিকে সম্মাননা

ছবি : বাসস

ভোলা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ভোলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা প্রশাসক ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ রোববার সকাল ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বিত করেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। 

এসময় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী পিন্টু ব্যাপারী, জেলার সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস,অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. সোহান সরকার। 

সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে ভোলার সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও সফল ৩ জনকে মৎস্যক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য সম্মাননা জানানো হয়। 

সম্মাননা প্রাপ্তরা হলেন- রেণু ও পোনা উৎপাদন অসামান্য অবদান রাখার জন্য রূপালি মৎস্য খামার ও হ্যাচারি মো. আমির হোসেন খাঁন, মৎস্য খাদ্য উৎপাদনে কাজী ফার্ম ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবদান রাখায় জেলার স্বেচ্ছাসেবী সংগঠন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ভোলা শহর প্রদক্ষিণ করে।