শিরোনাম

মাদারীপুর, ১৫ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ ‘সুস্বাস্থ্যেই কর্মচাঞ্চল্য’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরীরচর্চা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে শহরের লেকপাড় সংলগ্ন শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শুরুতে জেলা প্রশাসক একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন। পরে কর্মকর্তা-কর্মচারীরা লেকপাড় এলাকায় শরীরচর্চায় অংশ নেন।