শিরোনাম

রাজশাহী, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ সেমিনার ও কনসালটেশন সেশন অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এর উদ্যোগে আজ শনিবার সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, কোলকাতার অমলসোম মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ড. জ্যোতির্ময় সমাজদার।
সিসিডিসি’র পরিচালক প্রফেসর মো. নূরুল মোমন এ সেমিনারে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীগণ।
সেমিনারে মানসিক স্বাস্থ্য ও মানসিক সুস্থ্যতা বিষয়ে সচেতনতা এবং বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারীগণ বিশেষজ্ঞের নিকট থেকে পেশাগত মতামত গ্রহণ করেন।
সিসিডিসি’র সহকারী পরিচালক প্রফেসর মো. আদিল হাসান চৌধুরী সেমিনার সঞ্চালনা করেন।