বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৯:৪৪

মুন্সীগঞ্জে সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিকে অনুদানের চেক প্রদান 

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১১ আগস্ট ২০২৬ (বাসস) : জেলায় আজ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিত্বকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অনুদানের মোট ১১ লাখ ৭২ হাজার ২৫০ টাকার চেক প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। 

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিরেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুষ্ঠানে জেলার ১৭টি সাংস্কৃতিক সংগঠনকে মোট সাতলাখ ৮৭ হাজার টাকা এবং ২৩ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে মোট তিনলাখ ৮৫ হাজার ২৫০ টাকা অনুদানের চেক প্রদান করা হয়। এক্ষেত্রে সর্বমোট ১১ লাখ ৭২ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করা হয়েছে।