শিরোনাম

চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৬ (বাসস): চট্টগ্রামের খুলশী থানার ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম প্রকাশ সিলেটি জসিমকে (৩৯) ময়মনসিংহ গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৮ আগস্ট) র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানার গ্যাসলাইন এলাকায় র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৪, ময়মনসিংহের আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. জসিম চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাহীন মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।
র্যাব জানায়, জসিম মহানগরীর খুলশী থানার ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।