শিরোনাম

চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৬(বাসস): আগামীকাল ৯ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন উপলক্ষ্যে বর্ণাঢ্য স্বাগত র্যালি করেছে হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদল।
র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে হাটহাজারীতে উৎসবের আমেজ বিরাজ করছে। দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত। আমরা সুশৃঙ্খলভাবে প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো বাস্তবায়ন করবো।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, শাহনেওয়াজ কবির মানিক,আবু তৈয়ব জুলুস, জি এম সাইফুল, মো. নাহিদ প্রমুখ।
মিছিলে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।