শিরোনাম

ঝালকাঠি, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় ঝালকাঠি এন এস মাদরাসায় ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রসমাজের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি এন এস মাদরাসা কতৃপক্ষের আয়োজনে মাদরাসা চত্বরে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।
প্রধান অতিথি বলেন, ছাত্রসমাজকে মাদকমুক্ত থাকতে হলে পড়া লেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও বেশি সময় দিতে হবে। সরকারের পক্ষ থেকে স্কুল কলেজ ও মাদরাসার মাঠ সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
মাদরাসা গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান নেছারাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়জিদ ইবনে আকবর ও জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আযিযুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোসাদ্দেক হোসেন ও এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম।