শিরোনাম

নড়াইল, ৩ আগষ্ট, ২০২৬ (বাসস) : জেলার কালিয়া উপজেলার বেন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তানভীর (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তানভীর বেন্দা গ্রামের আজগর আলীর ছেলে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর পড়াশোনার পাশাপাশি অবসর সময় বাবার চায়ের দোকানে সহযোগিতা করতো। সোমবার সকাল ৮টার দিকে তানভীর তার বাবার চায়ের দোকানে পানি গরম করা ইলেকট্রনিক কেটলি দিয়ে চা বানাচ্ছিল। এ সময় অসাবধানবশত ইলেকট্রনিক কেটলি থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বাসস’কে বলেন, বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের লাশ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।